হোম > বাণিজ্য

রাজস্ব আয়-ব্যয়ে যৌক্তকীকরণের চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

রাজস্ব অদায়েই নয়, ব্যয়েও চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করে অর্থ উপদষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। রাজস্ব আয় ও ব্যয়ে সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, নির্বিচারে ব্যয় করবো এটা হতে পারে না।

রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এনবিআরের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ সচিব ড. মো.খায়রুজ্জামান মজুমদার, এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান। এনবিআর চেয়ারম্যান আবদু রহমান এতে সভাপতিত্ব করেন।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশে রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন সংস্কার হচ্ছে। অর্থনৈতিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার সহজও আবার কঠিনও উল্লেখ করে উপদেষ্টা বলেন,আমাদের যেসব আইন রয়েছে সেগুলো আমরা পরিপালন করতে পারি। কিন্তু অনেক সময় তা হয় না। আমরা অনেক সময় অনেক সিস্টেম ইন্ট্রিডিউচ করছি সেগুলো ঠিক মতো কাজ করে না।

বাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণে জনগণের কষ্ট হচ্ছে স্বীকার করে তিনি বলেন, অর্থনীতিতে নানা সূচকে সংকোচন রয়েছে। তবে সরকার ভালোকিছু করার চেষ্টা করছে। ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন এ জন্য আমি ও এনবিআর চেয়ারম্যান গালমন্দ খাচ্ছি। সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রসংসার জন্য গণমাধ্যমের কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান জানান, আগামীতে সারা বছরই যাতে রিটার্ন জমা দেয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। সেক্ষত্রে যেটুকুর উপর টেক্স দেওয়া হয়নি তার ওপর প্রতিমাসের জন্য ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে। তবে তা কোন অবস্থায় ৪৮ শতাংশের বেশি হবে না।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ইয়ুুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

জাতীয় দক্ষতা সংকট মোকাবিলায় ‘ইউথ এমপ্লয়াবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

ইসলামী ব্যাংকের এমডি ১৫ দিনের ছুটি চেয়ে দেড় মাসের ছুটিতে

রেমিট্যান্স সংগ্রহে টপ টেন অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

দুর্নীতি দমন করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই

উন্নত সেবার লক্ষ্যে টেস্টি ট্রিট-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চুক্তি

লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ল ফার্নেস অয়েলের দাম

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ হওয়ায় তেলের দাম বাড়ার শঙ্কা