হোম > বাণিজ্য

ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনে রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার

ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনে রেকর্ড করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার একদিনে ১ হাজার ৭২৩টি প্রতিষ্ঠান নিবন্ধন সনদ গ্রহণ করেছে। এর মধ্যে উৎপাদক শ্রেণীতে ৪৬টি, সেবাগ্রহীতা ৮৬২টি, খুচরা ও পাইকারি বিক্রেতা ৫০০টি, আমদানিকারক ২৯টি, রপ্তানিকারক ০৯টি ও অন্যান্য ২৭৭টি প্রতিষ্ঠান রয়েছে। এনবিআরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ৬ ফেব্রুয়ারি ভ্যাটের আওতা বৃদ্ধিতে ভ্যাট কমিশনারদের নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। এরইপ্রেক্ষিতে মাঠপর্যায়ের সকল ভ্যাট কমিশনার একযোগে নতুন করদাতা খুঁজে বের করে প্রতিযোগিতামূলক ভ্যাট দাতা শনাক্ত করছেন।

বৃহস্পতিবা সারাদেশে একদিনে চট্টগ্রাম কমিশনারেট ৫৭৯ জন, ঢাকা (উত্তর) কমিশনারেট ১৮০ জন, ঢাকা (পশ্চিম) কমিশনারেট ২৬৬ জন, খুলনা কমিশনারেট ১৯৫ জন, রাজশাহী কমিশনারেট ৫০ জন, যশোর কমিশনারেট ৪৭ জন, রংপুর কমিশনারেট ৪১ জন, কুমিল্লা কমিশনারেট ২৭ জন, ঢাকা (দক্ষিণ) কমিশনারেট ৭১ জন সহ মোট ১ হাজার ৭২৩ জন ব্যবসায়ী নতুন নিবন্ধন গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, রাজস্ব আদায়ে সরকারের নতুন নীতি ও দিক-নির্দেশনা বাস্তবায়নে পূর্ব থেকেই সক্রিয়ভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। কর জিডিপি অনুপাত বৃদ্ধি, কর আদায় সন্তোষজনক ও করজাল বিস্তৃতি সরকারের অন্যতম লক্ষ্য।

এ লক্ষ্যে আয়কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তারা মাঠে যুগপৎ কাজ করছে।

প্রসঙ্গত, বর্তমান সরকার নিবন্ধনের আওতা বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান ভ্যাট আইনে সংশোধন আনে। এখন যে কোন ব্যবসায়ীর বাৎসরিক টার্নওভার ৫০ লক্ষ টাকার অধিক হলেই তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল