হোম > বাণিজ্য

ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নারী কর্মী ও গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংকে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব ওয়াশরুম না থাকায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকে সেবা নিতে আসা নারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দূর করতে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব ব্যাংকে বিদ্যমান ওয়াশরুমের সংস্কার প্রয়োজন অথবা পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ইসলামী ব্যাংক বিষয়ে উদ্বেগ প্রকাশ এবিবির

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর বিধিমালা

অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে সংঘাতে চারখাতে ভর্তুকি ৪২ হাজার ৬০০ কোটি