হোম > বাণিজ্য

আদানিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের

রাজশাহী ব্যুরো

আদানিকে ভারতে অবস্থিত তাদের ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিন মাসেরও বেশি সময় ধরে আদানি বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। শীতের মৌসুমে কম চাহিদা ও অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধের কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসে।

প্রতিবেদনে বলা আরও হয়, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আদানি পাওয়ার সাথে ২৫ বছর মেয়াদি চুক্তি করে। এরপর থেকে ঝাড়খণ্ডে আদানির দুই বিলিয়ন ডলারের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবারাহ করে আসছে বাংলাদেশ। ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের এ বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের কাছে একচেটিয়াভাবে বিক্রি করছে।

বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম রয়টার্সকে বলেছেন, সাম্প্রতিক চাহিদা অনুসারে তারা দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা করেছিল। কিন্তু অনেক বেশি কম্পনের কারণে তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করছি। আরও বেশি পরিশোধের চেষ্টা চলছে এবং বকেয়া কমানোর পরিকল্পনা রয়েছে। এখন আদানির সঙ্গে কোনো বড় সমস্যা নেই।

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা

বিডা-বেজা-পিপিপিএ মিলে ইনভেস্ট বাংলাদেশের কার্যক্রম শুরু

গ্যাস সংকটে অনেক কারখানায় ছুটি ঘোষণা, কিছু পুরোপুরি বন্ধ

নানা অনিয়মে বড় ধরনের তদন্তের মুখে ডিএসই

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

কুনমিংয়ে ফল উৎসব, বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনা ব্যবসায়ীদের

সংকটাপন্ন বেসিক ব্যাংক রক্ষায় সরকারের রোডম্যাপ

গ্যাস সংকটে তলানিতে সারের মজুত

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সাক্ষাৎ