হোম > বাণিজ্য

নানা সংকটেও বিদেশি বিনিয়োগ বেড়েছে ৭৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার

নানা সংকটের মধ্যেও সুখবর মিলছে বিদেশি বিনিয়োগের। চলতি বছরের প্রথম তিন মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৭৬ শতাংশ বেড়েছে। আর বছরের ব্যবধানে নিট এফডিআই বেড়েছে ১১৪ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খাতসংশ্লিষ্টরা বলেন, বর্তমান সরকার ১১ মাসে বিদেশি বিনিয়োগ নিয়ে নানারকম পদক্ষেপ নিয়েছেন। বিভিন্ন সভা ও সেমিনার করেছেন। বিনিয়োগকারীদের কথা শুনে কিছু ব্যবস্থাও নিয়েছেন। যেটা বেড়েছে এটা তারও ফল হতে পারে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তা অব্যাহত থাকবে। যে দলই ক্ষমতায় আসুক না কেন বিনিয়োগ পরিবেশের দিকে যেন নজর দেয়।

‎‎বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে নিট এফডিআই এসেছে ৮৬৫ মিলিয়ন ডলার। তার আগের তিন মাসে অক্টোবর-ডিসেম্বর সময়ে এসেছিল ৪৯০ মিলিয়ন ডলার।

সে হিসাবে তিন মাসে নিট এফডিআই বেড়েছে ৭৬ দশমিক ৩১ শতাংশ। আর গত বছরের একই সময়ে এসেছিল ৪০৩ মিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে ১১৪ দশমিক ৩১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ সময়ে বিদেশিরা মূলধন (ইক্যুইটি) হিসেবে ২৬৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এটি তার আগের তিন মাসের তুলনায় ১০০ শতাংশ বেশি। আর বছরের ব্যবধানে ১১৯ দশমিক ৭৫ শতাংশ বেশি।

‎‎তবে তিন মাসে বিদেশিদের পুনর্বিনিয়োগের পরিমাণ কমেছে ৪০ দশমিক ২৩ শতাংশ। বছরের ব্যবধানে তা কমেছে ২৪ দশমিক ৩১ শতাংশ।

‎এ ছাড়া বছরের প্রথম তিন মাসে আন্তঃকোম্পানি (ইন্ট্রা-কোম্পানি) ঋণ হিসেবে বিনিয়োগ বেড়েছে এক হাজার ১৭০ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় তা এক হাজার ৪৯৮ শতাংশ।

‎এ সময়ে ‎এসেছে প্রায় ২৬ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৯ মিলিয়ন ডলার। অর্থাৎ এখানের বিনিয়োগ কমেছে ৩৪ দশমিক ১৩ শতাংশ।

‎গতকাল রাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর এ সম্পর্কে এক ফেসবুক পোস্টে লিখেনÑএ বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ (নিট এফডিআই) হয়েছে ১০ হাজার ৫০০ কোটি টাকা।

২০২৪-এর একই সময়ের তুলনায় এটা দ্বিগুণের চেয়ে একটু বেশি। আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে এফডিআই এসেছে ১৬ হাজার ৫০০ কোটি টাকা, যা গত সরকারের আমলের শেষ ছয় মাসের তুলনায় দ্বিগুণ।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম