হোম > বাণিজ্য

খেলাপি কমাতে ঋণ অবলোপনে আরও ছাড়

অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংক খাতে খেলাপি ঋণের অবস্থা নাজুক। এমন পরিস্থিতিতে খেলাপি ঋণ কমাতে ঋণ অবলোপনের শর্ত আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

আগে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ অবলোপন করতে হলে সংশ্লিষ্ট গ্রাহককে ৩০ দিনের নোটিশ দিয়ে জানাতে হতো। এখন থেকে কোনো ঋণ হিসাব অবলোপনের ১০ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিশ প্রদানের মাধ্যমে বিষয়টি অবহিত করতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

ব্যাংকগুলো শতভাগ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করে অবলোপনের মাধ্যমে খেলাপি ঋণ স্থিতিপত্র থেকে সরিয়ে রাখতে পারে।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের এক নির্দেশনায় ঋণ অবলোপনের শর্ত শিথিল করা হয়। এতে বলা হয়, যেসব ঋণ টানা দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত থাকে, কেবল সেসব ঋণই অবলোপন করা যাবে। তবে গত মাসে এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিজনক মানে শ্রেণিকৃত যেসব ঋণ আদায়ের সম্ভাবনা ক্ষীণ, সেগুলো অবলোপন করা যাবে। অধিক পুরোনো খেলাপি ঋণকে অগ্রাধিকার দিয়ে অবলোপন করতে হবে। এ ক্ষেত্রে অবলোপনের কমপক্ষে ৩০ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিশ দিতে হবে।

আজকের সার্কুলারে বলা হয়েছে, যেসব পুরোনো শ্রেণিকৃত ঋণ বহুদিন ধরে ঝুলে আছে, সেগুলো অবলোপনে অগ্রাধিকার দিতে হবে। তবে এ ক্ষেত্রে কমপক্ষে ১০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নোটিশ দিয়ে বিষয়টি জানাতে হবে।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু