হোম > বাণিজ্য

বিনিয়োগ সম্ভাবনা বাড়াতে স্থানীয় সরকারই মূল চালিকাশক্তি

কর্মশালায় বিডা চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘আমরা ঢাকার বাইরের অঞ্চলে বিনিয়োগবান্ধব অবকাঠামো ও সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি। এমসিআই সূচক সে ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সূচক বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারগুলো বিনিয়োগের উপযোগী হয়ে উঠবে। বিনিয়োগ সম্ভাবনা বাড়াতে স্থানীয় সরকারই মূল চালিকাশক্তি।”

বিডা ও সুইসকন্ট্যাক্টের স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ‘প্রবৃদ্ধি’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিডার মাল্টিপারপাস হলে ‘বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে মিউনিসিপ্যাল সক্ষমতা সূচকের (এমসিআই) ভূমিকা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় ২০২৪ সালে সাতটি পৌরসভায় পরিচালিত এমসিআই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে স্থানীয় পর্যায়ের বিনিয়োগ সক্ষমতা, ব্যবসা-সহায়ক পরিবেশ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

বিডা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে তৈরি এ সূচক দেশের পৌরসভাগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করে। একইসঙ্গে এটি একটি কৌশলগত রোডম্যাপ প্রণয়ন করে, যা স্থানীয় সরকার ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান এবং সুইসকন্ট্যাক্ট-এর টিম লিডার মার্কাস এহমান।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক চৌধুরী বলেন, “আমরা ঢাকার বাইরের অঞ্চলে বিনিয়োগবান্ধব অবকাঠামো ও সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি। এমসিআই সূচক সে ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সূচক বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারগুলো বিনিয়োগের উপযোগী হয়ে উঠবে। বিনিয়োগ সম্ভাবনা বাড়াতে স্থানীয় সরকারই মূল চালিকাশক্তি।”

তিনি আরও বলেন, “স্থানীয় পর্যায়ে নানা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, যা অনেক সময় প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের সমন্বিতভাবে এগোতে হবে।”

কর্মশালায় বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, ‘প্রথমদিকে বিডা বিভাগীয় পর্যায়ে কিছু উদ্যোগ নিলেও, স্থানীয় পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন চ্যালেঞ্জ ছিল। তবে এলজিডি ও সুইসকন্ট্যাক্টের সহায়তায় স্থানীয় পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হয়।’

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মসরুর রিয়াজ বলেন, ‘বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস সূচক শুধু দুই শহরকে নিয়ে কাজ করত, কিন্তু এমসিআই সূচকের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ের বাস্তবচিত্র তুলে ধরতে পারছি, যা বিনিয়োগবান্ধব সংস্কারে সহায়ক হবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার উপ-পরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ব্যবসা শুরু, করব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, অর্থায়ন ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে সংস্কার প্রয়োজন। এসব বিষয়ে উদ্যোগ নেওয়া হলে স্থানীয় সরকারসমূহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল