হোম > বাণিজ্য

পাটকে আবেগ দিয়ে বাঁচানো যাবে না: বাণিজ্য উপদেষ্টা

আতিকুর রহমান, চবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাট শিল্পের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। পাটের অনৈতিক মজুতদারি করে রাখা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে। পাটকে আবেগ দিয়ে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে হলে এর ব্যবহারিক মূল্য ও উপযোগিতা তৈরি করতে হবে। শৈল্পিক মূল্য দিয়ে পাটকে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে স্কেল-আপ করতে হবে। সাপ্লাই চেইন সমস্যা দ্রুত সমাধান করা হবে।’

গতকাল রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-এর উদ্যোগে (১২-১৭ ডিসেম্বর) ছয় দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ফটোগ্রাফি প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘তৈরি পোশাক শিল্পে উদ্যোক্তারা নিজ চেষ্টায় ভালো অবস্থানে যাওয়ার পর ব্যাংক অর্থায়ন শুরু করে। পাটের ক্ষেত্রে সেই জায়গা তৈরি করুন, তারপর ব্যাংক অর্থায়নে এগিয়ে আসবে।’

দেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘আমি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছি না, দেশের মানুষের প্রতিনিধিত্ব করছি। এটা আশা করবেন না রাষ্ট্র সব কিছু করে দেবে। আপনি শুরু করুন, রাষ্ট্র আপনার সঙ্গে আছে। একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই, যারা ক্ষমতায় আসবেন তারা যেন দায়বদ্ধ থাকেন।’

অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ও জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন তাদের সংক্ষিপ্ত বক্তব্যে পাট খাতের সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বস্ত্র ও পাট উপদেষ্টা মেলার স্টল ও ফটোগ্রাফি প্রদর্শনী পরিদর্শন করেন।

সরকার গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন সোনালি আঁশ পাট দিয়ে স্থিরচিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রসঙ্গত, এ মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পাটপণ্যের ৩৪টি স্টলে বিভিন্ন ধরনের ব্যাগ, অফিস আইটেম, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, জুতা, শোপিসসহ ব্যবহারযোগ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হবে।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু