হোম > বাণিজ্য

জুলাই-আগস্টের অস্থিরতায় প্রবৃদ্ধি তলানিতে

অর্থনৈতিক রিপোর্টার

মধ্য জুলাই থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ শুরু হয়। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ কয়েক মাসে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর প্রভাব পড়েছে অর্থনীতিতে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) কমে ১ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের একই প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের ওপরে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য উঠে এসেছে।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখন সঠিক তথ্য প্রকাশ করার চেষ্টা করছে। ফলে এখন যেতথ্য আসছে সেটি অনেকটাই সঠিক তথ্য। সঠিক তথ্য না হলে পরিকল্পনা করা যায় না।

শুরু হওয়া এই অস্থিরতা আগস্ট মাসে প্রকটভাবে ছিল। বিশেষ করে ৩০ আগস্ট থেকে দেশের পোশাক কারখানাগুলোতে অসন্তোষ শুরু হয়। ফলে দেশের অধিকাংশ কল-কারখানা বন্ধ হয়ে যায়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও স্থবিরতা আসে।

জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নিয়মিতভাবে দেশজ উৎপাদন বা জিডিপির প্রাক্কলন করে থাকে।

বিবিএস ২০২৪-২৫ অর্থবছরের ১ম কোয়ার্টারের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) ত্রৈমাসিক জিডিপি'র হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের ১ম কোয়ার্টারে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১%।

এমবি

পাঁচ দিনব্যাপী বিসিক শরৎ মেলা শুরু ৭ অক্টোবর

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ

প্রি-শিপমেন্ট ঋণে তহবিল বাড়ল ৭ হাজার কোটি টাকা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ডলার

জরিমানা ছাড়াই দাখিল করা যাবে জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

পেঁয়াজ সংরক্ষণ মেশিনে জালিয়াতি, বেড়েছে কৃষকের বিদ্যুৎ খরচ