হোম > বাণিজ্য

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত

আমার দেশ ডেস্ক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ১.০’। বুধবার (১৫ অক্টোবর) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

বৈচিত্র্যপূর্ণ এ আয়োজনের মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, ফার্মেসি–সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিতর্ক ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।

সকালে ফার্মা অলিম্পিয়াডের মাধ্যমে কার্নিভালের কার্যক্রম শুরু হয় এবং বিকেলে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।

এমন এক উৎসবমুখর আয়োজনকে ঘিরে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

আয়োজনের মূল লক্ষ্য ছিল—ফার্মাসিউটিক্যাল খাতের উদ্ভাবন, জ্ঞান ও ঐক্যের এক মিলনমেলায় শিল্প–বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য অংশীদারদের একত্রিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের ছাত্র ও ডিবেট ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন—সহকারী অধ্যাপক মোহাম্মদ রাকিব আল মামুন, সহকারী অধ্যাপক ও ফার্মেসি ক্লাবের (ছাত্রী) মডারেটর রিক্তা বানু, সহকারী অধ্যাপক ও ক্লাবের (ছাত্র) মডারেটর ড. আহাদ আলী খান, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন, ক্লাবের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন এবং সেক্রেটারি মো. ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ফার্মেসি ক্লাবের নবনির্বাচিত ছাত্র ও ছাত্রী উইংয়ের কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য এবং জ্ঞানচর্চার উচ্ছ্বাস।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু