হোম > বাণিজ্য

রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরো দুই আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ যুক্ত হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ৪১ কোটি ৫০ লাখ ডলার ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) ৪০ কোটি ডলার ঋণের অর্থ যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ ১৩৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ২৬ জুন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এ অর্থ জমা হয়। ফলে দেশের মোট রিজার্ভ গত বৃহস্পতিবার দিন শেষে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

এ ছাড়া নতুন করে দুই সংস্থার ঋণ যুক্ত হওয়ার পর তা রোববার তা আরো বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। বর্তমান রিজার্ভ দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালের জুনে রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। এরপর কখনোই রিজার্ভ বর্তমান অবস্থায় আসেনি।

তবে গত বৃহস্পতিবার আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। এখন তা বেড়ে হয়েছে ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ এখন পর্যন্ত আইএমএফ থেকে ১৩৫ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৯০ কোটি ডলার, জাইকা থেকে ৪১ কোটি ৫০ লাখ ডলার, এআইআইবি থেকে ৪০ কোটি ডলার এবং বিশ্বব্যাংক থেকে ৫০ কোটি ডলার ঋণ পেয়েছে। সব মিলিয়ে ৩৫৬ কোটি ডলার ঋণ পেয়েছে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা