হোম > বাণিজ্য

তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংকে কর্মসূচি অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসিতে গত ১৯ অক্টোবর হতে চলমান “গ্রাহক সেবা পক্ষ” পালন কর্মসূচি ০২ নভেম্বর ২০২৫ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উক্ত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এসময় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও সালামুন নেছাসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ।

এছাড়াও সকল বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা প্রধানগণ অনলাইনে সংযুক্ত থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমাপ্তি ঘোষণাকালে ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহক সেবা পক্ষ শেষ হলেও গ্রাহকদের উত্তম সেবার নিশ্চয়তা অব্যাহত আছে যা সবসময়ই রূপালী ব্যাংক এর প্রধান লক্ষ্য। গ্রাহক সেবা পক্ষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বছরব্যাপী গ্রাহকদের ব্যাংকিং সেবা সহজতর করার জন্য সবাইকে একযোগে কাজ করার জন্যও তিনি আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত পালিত “গ্রাহক সেবা পক্ষ”- কে কেন্দ্র করে রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে তরুণ কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাক্ষরতা প্রদান, শাখা-উপশাখা পর্যায়ে অভ্যর্থনা ও তথ্য ডেস্ক চালু এবং গ্রাহকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি ও পরামর্শ মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ায় অংশীজনদের মধ্যে আশার সঞ্চার

বাংলাদেশ-চীন সম্পর্ক গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

সংকটের মধ্যেও বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি তৈরি হয়নি: জ্বালানিমন্ত্রী

যারা টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেব না

ইসলামী ব্যাংকের সংকট কাটবে, আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

সবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

একনজরে প্রস্তাবিত বাজেটের ভালো ও মন্দ দিক

আন্তর্জাতিক বাজারে ফের কমল স্বর্ণের দাম

নতুন সরকারের বাজেট উচ্চাভিলাষী

মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনা প্রায় অসম্ভব