হোম > বাণিজ্য

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর ব্যবস্থাপনায় “Alternative Sukuk Structures to Finance Development Projects Without Raising Debt” শীর্ষক রিসার্চ সেমিনার বৃহস্পতিবার ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইনসিফ বিশ্ববিদ্যালয়ের ইসরা ইন্সটিটিউটের রিসার্চ ফেলো মেজবাহ উদ্দিন আহমেদ।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন-এর সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসাইন ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স (আইএফবিআই) প্রোগ্রামের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান।

রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান। মেজবাহ উদ্দিন আহমেদ এর সাথে আলোচ্য গবেষণা প্রবন্ধটির সহযোগী লেখক হিসেবে রয়েছেন ইনসিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবিয়াতুল্লাহ ইসমাত বাচা, ইসরা ইন্সটিটিউটের ডেপুটি প্রেসিডেন্ট রিসার্চ ড. মারজান মুহাম্মাদ ও ইসরা ইন্সটিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ড. নূর সুহাইদা কাসরী।

ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে।

নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মাপতে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করল ইনভেস্ট বাংলাদেশ

ক্ষতিপূরণ পাচ্ছেন পাঁচ ব্রোকারেজ হাউসের ৯৭ শতাংশ বিনিয়োগকারী

আইআরসি ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিক্রি ২ হাজার কোটি টাকা

প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার ১.৮৫ শতাংশ

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী টাকা

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিজিএমইএ

২৪ মাসে এলডিসি উত্তরণের প্রস্তুতি শেষ করতে চায় সরকার: ইআরডি সচিব