হোম > বাণিজ্য

নগদে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই

আতিকুর রহমান নগরী

পূর্ব ঘোষণা অনুসারে সেবার মনোন্নয়নের জন্যে নগদ অ্যাপ-এর সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী গুগলের একটি প্লে প্রটেক্ট সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন।

গুগলের নিজস্ব সিকিউরিটি পলিসি আপডেটের কারণে গ্রাহকরা এই সতর্কবার্তাটি পেয়ে থাকতে পারেন। কোনো কোনো গ্রাহক এমন বার্তা দেখে বিভ্রান্তও হয়েছেন।

বিষয়টি অবগত হয়ে নগদের টেকনিকাল টিম ইতিমধ্যে ইতিমধ্যে গুগল-এর সাথে যোগাযোগ করেছে এবং সমাধানের বিষয়ে উভয়পক্ষ দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ গ্রাহকদের আশ্বস্ত করছে যে, নগদ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ এবং সকল প্রয়োজনীয় মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ আছে।

উদ্ভূত এই পরিস্থিতির সুযোগ নিয়ে নগদকে ব্যবসায়িকভাবে আঘাত করতে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এতে গ্রাহকের বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে। নগদ দৃঢ়ভাবে বলছে, নগদ অ্যাপ কোনো গ্রাহকের মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য সংরক্ষ্মণ করে না।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে