হোম > বাণিজ্য

শেখ বশিরউদ্দীনের সাথে পাকিস্তানের বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটরের সাক্ষাৎ

অর্থনৈতিক রিপোর্টার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন , আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানি নির্ভর। বিশেষ করে লাইম স্টোন ও নির্মাণকাজে ব্যবহার যোগ্য স্টোন। আমাদের বছরে ৫০ মিলিয়ন টন স্টোন প্রয়োজন হয়। এটি আমদানির জন্য দুদেশের ব্যবসায়ীদের মধ্য এনগেজমেন্ট বাড়ানো দরকার।

তিনি বলেন, লেবার প্রোডাক্টিভিটি , ইউটিলিটি প্রোপরশন,লজিস্টিক এক্সিলেন্স,কস্ট টু ফিন্যান্স ও মার্কেট একসেস নিশ্চিত করার মাধ্যমে দুদেশের লিমিটেড বাণিজ্য বাস্কেটকে বড় করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্কোন্নয়ন হবে। এসময় তিনি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধাগুলো কমানোর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে চাই।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড প্রকল্পে ভুল সংশোধনের পর বাস্তবায়ন হবে

কাস্টমসে ঘুষ-দুর্নীতি বন্ধের আহ্বান ব্যবসায়ী নেতাদের

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

টাকা ছাপিয়ে ঋণ নেওয়া থেকে সরে আসবে সরকার

কোরবানির মসলার বাজারেও জ্বালানি সংকটের অজুহাত

হাওয়ায় মিলিয়ে যাচ্ছে ভিটামিন ‘ডি’ ও ‘এ’র পুষ্টিগুণ

ইসলামী ব্যাংকে এস আলমের খেলাপি ৫৭ হাজার কোটি টাকা

স্থিতিশীলতা নষ্ট করলে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

বৃহত্তম অর্থনীতির শীর্ষ পাঁচ থেকে ছিটকে গেল ভারত

বায়রার নতুন প্রশাসক বদরুল হক