হোম > বাণিজ্য

পিএসআর উপস্থাপন থেকে রেলওয়েকে অব্যাহতি

অর্থনৈতিক রিপোর্টার

অনলাইন রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) উপস্থাপন থেকে বাংলাদেশ রেলওয়েকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অব্যাহতির বিষয়ে আদেশ জারি করেছে।

এনবিআরের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব (কর আইন-১) নুসরাত ফারজানা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান ও করযোগ্য সত্ত্বা না বিধায় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপধারা (৪) এর ক্ষমতাবলে এ অব্যাহতি দেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, আয়কর আইন, ২০২৩ অনুসারে ৪৩টি সেবা নেয়ার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) দাখিল বাধ্যতামূলক। যেসব কর্তৃপক্ষ উক্ত সেবাসমূহ প্রদান করবেন, তাদেরকে অবশ্যই সেবাগ্রহণকারী ব্যক্তির রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই করে নিতে হবে। আয়কর বিভাগ অনলাইনেই রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাইয়ের সুযোগ রয়েছে। বর্তমানে etaxnbr.gov.bd/#/submission-verification ওয়েবসাইটে প্রবেশ করে যেকেউ সংশ্লিষ্ট ব্যক্তির ই-টিন নাম্বার এন্ট্রি দেয়ার মাধ্যমে তার রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই করতে পারবেন।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ