হোম > বাণিজ্য

মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি খাতের মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আজ ব্যাংকের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কাছেও পদত্যাগের বিষয়টি অবহিত করেন।

বিষয়টি নিশ্চিত করে কাজী আহসান খলিল আমার দেশকে বলেন, আমি চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। একটি কপি বাংলাদেশ ব্যাংকেও দিয়েছি। পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্রের একটি কপি দিয়েছি যদি তাঁরা কারণ জানতে চায় তখন সেখানে বলবো। তার আগে কিছু বলতে পারবো না।

তবে একটি সূত্র জানিয়েছে, পরিচালনা পর্ষদের একজন সদস্যের সঙ্গে ঝামেলার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

গত বছরের এপ্রিলে কাজী আহসান খলিল মেঘনা ব্যাংকের এমডি পদে যোগ দেন। তিনি মেঘনা ব্যাংকে যোগদানের আগে এনআরবি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে গত মার্চে মেঘনা ব্যাংকের বোর্ড ভেঙে নতুন বোর্ড পুনর্গঠন করে দেয়। ব্যাংকটিতে নতুন পরিচালক করা হয়েছে শেয়ারধারী উজমা চৌধুরী ও প্রতিনিধি পরিচালক তানভীর আহমেদকে। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই নির্বাহী পরিচালক মামুনুল হক ও রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক এমডি নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত এমডি হাবিবুর রহমান ও হিসাববিদ আলি আকতার রিজভীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উজমা চৌধুরী।

‘নগদ’ প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার আরমান

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

প্রবাসী করদাতাদের জন্য ইমেইলে ওটিপি সুবিধা চালু

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শোকজের পর কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে বদলি

শোকজের জবাব সন্তোষজনক না হলে শাস্তির ব্যবস্থা

নগদকে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেবে নতুন সরকার

দেশের রিজার্ভে সুখবর, এখন কত বিলিয়ন ডলার?

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’