হোম > বাণিজ্য

চারদিনে রেমিট্যান্স এলো ৪১৩৫ কোটি টাকা

আমার দেশ অনলাইন

চলতি বছরের এপ্রিলের চারদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় চার হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

রোববার (৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের এপ্রিল মাসের চারদিনে প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৫০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪২৫ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৮৫ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে