হোম > বাণিজ্য

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে

আমার দেশ অনলাইন

দেশের ‘স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচি’তে সহায়তার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ৪০ কোটি ৪০ লাখ (৪০৪ মিলিয়ন) মার্কিন ডলারের একটি ঋণ ও অনুদান চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আওতাধীন বিশ্বব্যাংক-৫ শাখার উপ-সচিব আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার (১০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার ঢাকা কার্যালয়ের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে চুক্তিতে সই করেন।

এই চুক্তির আওতায়, বিশ্বব্যাংক ২৮৪.৭০ মিলিয়ন এসডিআর—যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য—ঋণ হিসেবে প্রদান করবে। এর পাশাপাশি 'গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি' থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে পাওয়া যাবে।

এই অর্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুটি আলাদা প্রকল্পের অর্থায়নে ব্যয় করা হবে, যার মেয়াদ ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত হয়েছে।

'হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেন্থেনিং প্রজেক্ট'— নামের প্রথম প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। এর লক্ষ্য দেশব্যাপী বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান, সহজলভ্যতা ও স্থায়িত্ব নিশ্চিত করা। দ্বিতীয় প্রকল্প অর্থাৎ জলবায়ু-সহনশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এই প্রকল্প কাজ করবে।

পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ বিশ্বব্যাংকের এই ঋণ পরিশোধের মেয়াদ ৩০ বছর। ঋণের ছাড়কৃত অর্থের ওপর বার্ষিক ১.২৫% সুদ প্রযোজ্য হবে, আর ০.৭৫% হারে সার্ভিস চার্জ দিতে হবে। এছাড়া, অবমুক্ত না হওয়া অনুত্তোলিত তহবিলের ওপর ০.৫০% কমিটমেন্ট ফি নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্বব্যাংক চলতি অর্থবছরসহ বর্ধিত সময়ের জন্য এই কমিটমেন্ট ফি মওকুফ করেছে।

মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ালো

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বিষয়ে উদ্বেগ প্রকাশ এবিবির

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর বিধিমালা

অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার