হোম > বাণিজ্য

ঋণে প্রতিশ্রুতি কমেছে ৬৭ শতাংশ, চাপ বেড়েছে ঋণ পরিশোধে

অর্থনৈতিক রিপোর্টার

দেশের রপ্তানি আয় এবং প্রবাসী আয় বাড়লেও প্রকল্প ঋণের প্রতিশ্রুতি কমিয়ে দিয়েছে সহযোগীরা। বিপরীতে বেড়েছে আগের নেওয়া ঋণগুলোর পরিশোধের চাপ। চলতি বছরের প্রথম আট মাসে ঋণ প্রতিশ্রুতি কমেছে ৬৭ শতাংশের বেশি।

সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইআরডির তথ্য বলছে, ফেব্রুয়ারি শেষে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণ প্রতিশ্রুতি এসেছে ২৩৫ কোটি ৩৩ লাখ ডলারের। আগের বছরের একই সময়ে এসেছিল ৭২০ কোটি ডলারের বেশি। অর্থাৎ বছরের ব্যবধানে ঋণ প্রতিশ্রুতি কমেছে ৬৭ দশমিক ৩২ শতাংশ।

ঋণ প্রতিশ্রুতি কমার পাশাপাশি দেশের অর্থনীতিতে বিদেশি মুদ্রা আসার অন্যতম উৎস প্রকল্পে অর্থছাড়ও কমেছে। ফেব্রুয়ারি শেষে অর্থছাড় হয়েছে ৪১৩ কোটি ৪৪ লাখ ডলার। গত বছরের একই সময়ে উন্নয়ন সহযোগীরা বিভিন্ন প্রকল্পে অর্থছাড় করেছিল ৪৯৯ দশমিক ৫২ শতাংশ। বছরের ব্যবধানে এ অর্থছাড়ের হার কমেছে ১৭ দশমিক ২৩ শতাংশ।

বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা আগে যেসব ঋণ দিয়েছিল, সেসব ঋণ পরিশোধের চাপ এখন প্রতিমাসেই বাড়ছে। ফেব্রুয়ারি শেষে এ অর্থবছরের আট মাসে ঋণ পরিশোধ করতে হয়েছে ২৬৩ কোটি ৬৪ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় এ ঋণ পরিশোধের পরিমাণ ৩১ হাজার ৬৫৯ কোটি টাকা। আগের বছর একই সময় বাংলাদেশ পরিশোধ করেছিল ২০৩ কোটি ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২২ হাজার ৩২৪ কোটি টাকা।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী