হোম > বাণিজ্য

প্রতি লিটারে পাম তেলের দাম কমলো ১৯ টাকা

অর্থনৈতিক রিপোর্টার

পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় সরকার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাম তেল মোট ভোজ্যতেলের ৬০ ভাগ বলেও জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬৯ টাকা থেকে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম তেল কিনতে পারবেন। তবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে।

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ

প্রি-শিপমেন্ট ঋণে তহবিল বাড়ল ৭ হাজার কোটি টাকা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ডলার

জরিমানা ছাড়াই দাখিল করা যাবে জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

পেঁয়াজ সংরক্ষণ মেশিনে জালিয়াতি, বেড়েছে কৃষকের বিদ্যুৎ খরচ

শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে নতুন কোম্পানি