হোম > বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বাংলাদেশ ব্যাংকে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর। এ সময় বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালক ও পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এখন পর্যন্ত ৫৭ জন কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসব রক্ত কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন রোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ইলিয়াস হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদের স্মারণে এই কর্মসূচি আয়োজন করা হয়। এটা আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. শামস্ তিবরীজ ভুঁইয়া বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহিদ, আহত ও নিপীড়নের শিকার সকল সাহসী তরুণ-তরুণীকে, যাঁদের ত্যাগেই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে দৃঢ়ভাবে উচ্চারণ করছি—বাংলাদেশে ব্যাংককে অবশ্যই একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা শুধুই একটি দাবি নয়, বরং এটি একটি জাতীয় প্রয়োজন। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও ন্যায়ের প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই দিবসে আমরা সেই দাবি আরো জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছি।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা