হোম > বাণিজ্য

মার্জিন লোনে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে না

খসড়া বিধিমালা অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এ বিধিমালাটি শুধুমাত্র ইক্যুয়িটি সিকিউরিটিজে অর্থায়নের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ শুধুমাত্র ‘এ ক্যাটাগরির সাধারণ শেয়ারে’ বিনিয়োগে মার্জিন লোন দিতে পারবে স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক। এরফলে মিউচুয়াল ফান্ড কিংবা কোন ধরনের বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগের জন্য মার্জিন লোন সুবিধা নিতে পারবেন না বিনিয়োগকারীরা।

মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় মার্জিন বিধিমালা, ২০২৫ এর খসড়া প্রস্তাব অনুমোদন হয়েছে বলে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে মার্জিন বিধিমালা, ২০২৫ এর খসড়ার পাশাপাশি মার্জিন (সংশোধিত) রুলস, ২০২৫ এর খসড়াও কমিশন সভায় গৃহীত হয়। এজন্য মার্জিন রুলস, ১৯৯৯ রহিত করা হয়েছে।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্জিন বিধিমালা, ২০২৫ শুধুমাত্র ইক্যুয়িটি সিকিউরিটিজে অর্থায়নের জন্য প্রযোজ্য হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক আবুল কালাম আমার দেশকে বলেন, ইক্যুয়িটি সিকিউরিটিজ বলতে আমাদের দেশের শেয়ারবাজারে শুধুমাত্র ‘এ ক্যাটাগরির সাধারণ শেয়ারকে’ বুঝায়। সে হিসাবে মার্জিন লোনের মাধ্যমে কোন ধরনের মিউচুয়াল ফান্ডের ইউনিট কিংবা অন্য কোন ধরনের সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।

অবশ্য মার্জিন রুলস ও মার্জিন বিধিমালা, ২০২৫ এর খসড়া কমিশন সভায় অনুমোদিত হলেও এটি চূড়ান্তকরণে জনমত যাচাইয়ে কমিশনের ওয়েবসাইটে ও পত্রিকায় প্রকাশ করা হবে।

বিদেশি বিনিয়োগকারীদের মূলধন ফেরত পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচির অঙ্গীকার ইউএনডিপির

তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে: আইএমএফ

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

‘অল সমাধান’ এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা পাচ্ছেন নতুন নোট, বঞ্চিত সাধারণ মানুষ

নারী-উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও তিন সফল নারীকে সম্মাননা প্রদান

জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিল সরকার