হোম > বাণিজ্য

আগামীতে মূল্যস্ফীতি আরো কমবে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার (৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন শফিকুল আলম।

পোস্টে প্রেস সচিব জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।

শফিকুল আলম লেখেন, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রেস সচিব আরো বলেন, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ালো

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বিষয়ে উদ্বেগ প্রকাশ এবিবির

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর বিধিমালা