হোম > বাণিজ্য

সময়ের আলোর প্রকাশকের মায়ের ইন্তেকাল

আমার দেশ ডেস্ক

দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহর মা আয়েশা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাজধানীর ধানমন্ডির মধুবাজার জামে মসজিদে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলীতে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আমিন মোহাম্মদ গ্রুপের জনসংযোগ প্রধান, মতলব সমিতি ঢাকার সভাপতি এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির প্রকাশনা সম্পাদক গাজী আহমেদ উল্লাহ মরহুমার বড় ছেলে।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু