হোম > বাণিজ্য

সুকুক বন্ডের নিলামে তিনগুণ বিড দাখিল

অর্থনৈতিক রিপোর্টার

পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের বিপরীতে ৫ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক বন্ডের নিলামে ব্যাপক সাড়া পড়েছে। এই বন্ডটির নিলামে নির্ধারিত অঙ্কের তিনগুণের বেশি বিড দাখিল করেন বিনিয়োগকারীরা। তবে নির্ধারিত অঙ্কের মধ্যেই আনুপাতিক হারে আবেদনকারীদের অনুকূলে সুকুক বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, সাত বছর মেয়াদি ইসলামি ধারার ইজারা সুকুক ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজম্যান্ট বিভাগে এই সুকুক বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়।

এতে শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোসহ ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী ও বিভিন্ন প্রভিডেন্ড ফান্ড মিলে মোট ১০ হাজার ৯২৫ কোটি ৪৬ লাখ টাকার বিড দাখিল করে। এটি অকশনে ঘোষিত পরিমাণ অপেক্ষা প্রায় ৩ দশমিক ৬৪ শতাংশ বেশি।

জানা গেছে, এই সুকুক বন্ডের মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজ এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। বাংলদেশ ব্যাংক জানিয়েছে, গত কয়েক বছরে সরকার চারটি সুকুক ইস্যুর মাধ্যমে ১৯ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলছে, সুকুক ইস্যুর মাধ্যম সরকার শরিয়াহ্ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করতে পারছে। পাশাপাশি তাদের বিনিয়োগের বিকল্প ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সুকুক বিধিবদ্ধ জমা (এসএলআর) হিসেবে ব্যবহার এবং শরিয়াহ্ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের সুকুক জামানত রেখে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা গ্রহণ করতে পারছে।

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

বাণিজ্য মন্ত্রণালয়কে আরো গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী

৭ হাজার ৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেকে অনুমোদন

৩০% লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা থেকে আর্থিক প্রতিষ্ঠানকে অব্যাহতি

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা

অনলাইন মার্কেটপ্লেসে বৈশ্বিক ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সুযোগ

শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে এনবিআরের নৈশ প্রহরী সাময়িক বরখাস্ত