হোম > বাণিজ্য

৫০ হাজার কোটি টাকা বৈদেশিক দায় শোধ করেছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

ছবি: আমার দেশ

ফ্যাসিস্ট হাসিনা সরকারের ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ১৫ বছরের শাসনামলে দেশের সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে গেছে স্বৈরাচারী হাসিনা সরকার। আমরা এগুলো মেরামতের চেষ্টা করছি।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনছি। পাশাপাশি দেশের মূল্যস্ফীতিও কমিয়ে আনতে কাজ করছি। ইতোমধ্যে কিছু কমেছে। আশা করছি, এ ধারাবাহিকতা বজায় থাকবে।

দেশের খাদ্য মজুত প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। আমাদের খাদ্য মজুত আরো ভালো অবস্থায় যাবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাবে। আশা করছি, সন্তোষজনক সমাধান হবে।

সভায় সভাপতিত্ব করেন ফসিহ উদ্দিন মাহতাব। সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক

বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ

ব্যাংকে নতুন ঋণ প্রস্তাব তলানিতে

বন্ড সুবিধার অপব্যবহার: দুই প্রতিষ্ঠানের ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

সর্বজনীন পেনশনের বার্তা তৃণমূলে পৌঁছাতে এনজিওদের সহযোগিতা চায় কর্তৃপক্ষ

হ্যাকিংয়ে চুরি হওয়া ৯০ শতাংশ ক্ষতিপূরণ দিয়েছে বাইন্যান্স

ভরিতে ৩২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে

কমছে মুরগি ও ডিমের দাম, ধরাছোঁয়ার বাইরে ইলিশ

নির্ধারিত ফি মানছে না অডিট ফার্ম