হোম > বাণিজ্য

নিত্যপণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি: অর্থ উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপণ্যের বাজার পুরাপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, এতে ব্যবসায়ীদের যোগসাজস রয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি

তিনি বলেন, পাশ্ববর্তী দেশ হঠাৎ বলছে চাল দেবো না। এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আতপ চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। আতপ চাল মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আনা হতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে।

অর্থ পাচার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, যারা অর্থ পাচার করে তারা সব বুদ্ধিশুদ্ধি জানে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে একটু সময় প্রয়োজন। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয় কিছুটা এগিয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু ফিরিয়ে আনা সম্ভব হবে।

২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন

মসলা উৎপাদন বাড়ানোর উদ্যোগেও কমছে না আমদানিনির্ভরতা

নভেম্বর থেকে হলুদ-মরিচের গুঁড়া ও চা বিক্রি করবে টিসিবি

ভরিতে ১১০৮ টাকা কমল স্বর্ণের দাম

জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর নয় কেন

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ

নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার

কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমি হস্তান্তর

ব্যাংক খাত বিলুপ্তির মুখে, অর্থনীতি এবার নদীতে পড়তে পারে

জিডিপিতে কৃষির অবদান কমেছে ৭৪ শতাংশ, বেড়েছে শিল্পের