হোম > বাণিজ্য

আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম

আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা দুই দফা দাম কমার পর ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। এবার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

দেশে স্বর্ণের দাম আরো কমল

একীভূত পাঁচ ব্যাংকের অনিশ্চিত গন্তব্য

ফ্যামিলি কার্ড প্রকল্পে ভুল সংশোধনের পর বাস্তবায়ন হবে

কাস্টমসে ঘুষ-দুর্নীতি বন্ধের আহ্বান ব্যবসায়ী নেতাদের

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

টাকা ছাপিয়ে ঋণ নেওয়া থেকে সরে আসবে সরকার

কোরবানির মসলার বাজারেও জ্বালানি সংকটের অজুহাত

হাওয়ায় মিলিয়ে যাচ্ছে ভিটামিন ‘ডি’ ও ‘এ’র পুষ্টিগুণ