হোম > বাণিজ্য

ওবিইউতে রাখা ডলার জামানত‎ রেখে টাকায় ঋণ দিতে পারবে ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা জামানত রেখে দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তিকে টাকায় ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী বাংলাদেশিরাও তাদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা জামানত রেখে ঋণ নিতে পারবে।

‎

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

‎

‎নতুন নির্দেশনা অনুযায়ী, অনিবাসি হিসাবধারীদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা জামানত রেখে ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের (ডিবিইউ) মাধ্যমে টাকায় ঋণ দিতে পারবে। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি এবং বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলোর বৈদেশিক মুদ্রায় ওবিইউতে আমানত রাখতে পারে।

‎

‎সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, প্রবাসী বাংলাদেশি ও তাদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন কোম্পানি ইত্যাদি এ সুবিধা পাবে।

‎

‎জামানত হিসেবে ব্যবহৃত এই অর্থের বিপরীতে শুধুমাত্র স্বল্পমেয়াদি চলতি মূলধনী‌ঋণ দেওয়া যাবে। জামানতের জন্য কোনো চার্জ বা ফি লাগবে না। তবে প্রয়োজনে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ঝুঁকি মোকাবিলায় ব্যাংক জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখতে পারবে। যথা সমসময়ে ঋণ পরিশোধ না হলে নির্ধারিত আনুষ্ঠানিকতা মেনে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।

‎

‎এতে আরও বলা হয়েছে, ওবিইউ ছাড়াও প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে থাকা অর্থও জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নেওয়া যাবে। তবে ওবিইউতে পরিচালিত ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ জামানত হিসেবে ব্যবহার করা যাবে না।‌

‎

‎সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে জামানত প্রদান করা সহজ নয়। বিদেশি শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারী কোম্পানি‌ কর্তৃক বাংলাদেশ জমাকৃত‌ বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে ব্যাংকে রেখে এখন টাকায় ঋণ পাওয়া সহজ হবে। ফলে নতুন বিধি‌ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা