হোম > বাণিজ্য

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার

সামাজিক সুরক্ষার অংশ হিসাবে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের (২০২৫-২৬) বাজেট বক্তৃতায় ভাতা বাড়ানোর এ প্রস্তাব করেন।

প্রস্তাব অনুযায়ী, বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ টাকা হতে ৬৫০ টাকায়, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা ৫৫০ টাকা হতে ৬৫০ টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৮৫০ টাকা হতে ৯০০ টাকায়, এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার ৮০০ হতে ৮৫০ টাকায় বৃদ্ধি। এছাড়া, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ৬৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ