হোম > বাণিজ্য

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট (বৃহস্পতিবার) মতিঝিলস্থ রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির পরিচালক পারসুমা আলম ও মো. হারুনুর রশীদ।

এ ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস, পরিচালক ড. মো. আকরাম হোসেন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শিকদার ফারুক এ আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব আরিফুল ইসলাম।

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম