হোম > বাণিজ্য

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হচ্ছে না ঐক্য পরিষদের

অর্থনৈতিক রিপোর্টার

এনবিআর নিয়ে চলমান সংকট নিয়ে আজ বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়েছিল এনবিআর ঐক্য পরিষদ। কিন্তু অর্থ মন্ত্রণালয় বলছে, এ ধরনের বৈঠকের বিষয়ে তারা কিছুই জানে না এবং এ ধরনের বৈঠকের কোন শিডিউলও নেই।

ফলে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর ঐক্য পরিষদের কোন বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম। তিনি আমার দেশকে বলেন, ঐক্য পরিষদের পক্ষ থেকে বৈঠকের কথা বলা হলেও অর্থমন্ত্রণালয় এ বিষয়ে কিছু জানে না এবং বৈঠকের বিষয়ে কোন আমন্ত্রণও জানানো হয়নি।

এদিকে আজ রোববার দুপুরে ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মির্জা আশিক রানা এনবিআর ফটকের বাইরে অবস্থানরত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, অর্থ উপদেষ্টা আমাদের বৈঠকে ডেকেছেন এবং আমাদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে বেলা ৪টায় সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সে হিসাবে ঐক্য পরিষদের প্রতিনিধি দলটি সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানাও হয়েছে। ঐক্য পরিষদের প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে গেছেন এবং সেখান থেকে ফিরে আসার পর তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালেন করে আসছে ঐক্য পরিষদ। আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতিত সকল ধরনের সেবা কর্মসূচি উপলক্ষে বন্ধ রয়েছে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা