হোম > বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে আরিফ হোসেন খানকে মনোনীত করা হয়। একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এতদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ছিলেন হুসনে আরা শিখা। তিনি রাজশাহীতে বদলি হওয়ায় আরিফ হোসেন খানকে সেই দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংক।

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম