হোম > বাণিজ্য

৩৪ মাস পর রিজার্ভ ছাড়ালো ৩২ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। মঙ্গলবার দিন শেষে মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১ বিলিয়ন ডলার, যা ৩৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছিল।

রেমিট্যান্স ও রপ্তানির প্রবৃদ্ধির পাশাপাশি বাজার থেকে ডলার কেনায় রিজার্ভ বেড়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে ১০০ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এ ছাড়া মঙ্গলবার ৬টি ব্যাংক থেকে মোট ৩ কোটি ৮০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ফলে মঙ্গলবার দিন শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১ বিলিয়ন ডলার।

ডলার সরবরাহ পরিস্থিতি ভালো থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে এই ডলার ক্রয় করা হয়। ডলার কেনার মাধ্যমে দর স্থিতিশীল রাখা হচ্ছে। চলতি অর্থ বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার ক্রয় করেছে। নিলামে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়।

এদিকে এক বছর ধরে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসেও প্রবাসীরা ২৬৮ কোটি ৫৮ লাখ ডলারের প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন, যা আগের মাসের চেয়ে সাড়ে ১৬ কোটি ডলার বেশি।

এ ছাড়া গত মার্চে প্রবাসী আয়ে রেকর্ড হয়। ওই মাসে ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল, যা এখন পর্যন্ত কোনো একক মাসে দেশে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু