হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও আরও সহজলভ্য করতে নতুন একটি ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বহির্মুখী (আউটওয়ার্ড) রেমিট্যান্স সেবা দিতে পারবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারীদের সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন এ ব্যবস্থার আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালু করা হবে, যা ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালিত একটি মাস্টার ডিভিএ-এর অধীনে পরিচালিত হবে।

ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, সরকারি সফরসহ বিভিন্ন ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। এছাড়া সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি (আইটি) সেবা, ভিসা ফি, হোটেল বুকিং এবং অন্যান্য অনুমোদিত সেবা খাতে অর্থ পরিশোধের সুযোগ থাকবে। ব্যবহারকারীরা নির্ধারিত সীমার মধ্যে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মেও এ অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের স্থিতির বিপরীতেও এ সুবিধা গ্রহণ করা যাবে। তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

খাতসংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আনুষ্ঠানিক আর্থিক খাতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে। এতদিন ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কেবল ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন ফ্রেমওয়ার্ক কার্যকর হলে বৈদেশিক ডিজিটাল লেনদেনের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এসআর

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের নতুন আদেশ

উৎসবমুখর পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন

‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

সোনালীর প্রভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি ঋণাত্মক

১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের

সঞ্চয়পত্রে চালু হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক