হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সুদের হার অপরিবর্তিত রাখল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

চলমান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঝুঁকি ‘আরো ঘনীভূত’ হওয়ার আশঙ্কায় সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।

ইউরো ব্যবহারকারী ২১টি দেশের জন্য কেন্দ্রীয় ব্যাংক তাদের মূল আমানত সুদের হার ২ শতাংশে বজায় রেখেছে। ২০২৫ সালের জুন মাস থেকে এই হার অপরিবর্তিত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, যুদ্ধের কারণে বর্তমান পরিস্থিতিতে প্রবৃদ্ধি ব্যাহত হওয়ার এবং মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আগের চেয়ে বেড়েছে। এই অস্থিরতা মোকাবিলায় সুদের হার বর্তমান পর্যায়ে রাখাই যৌক্তিক মনে করছে সংস্থাটি। মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এএম

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ ১৬৬০১ কোটি টাকা

বিদেশযাত্রায় বিমানের টিকিট কাটার সুবিধা বাড়ল

আর্থিক ও ব্যাংক খাত সংস্কারে ১৩০০ কোটি টাকার প্রকল্প

ভোক্তা ঋণ বাড়লেও কমেছে পরিবহন ও নির্মাণ খাতে

আরো পাঁচ কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকার বীমা দাবি

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত চার শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ইসলামি ব্যাংকগুলোর আমানত ৩ মাসে কমেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

এক্সচেঞ্জ হাউসের রেমিট্যান্স বৈদেশিকমুদ্রা হিসেবে জমা রাখার সুযোগ