যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি দিয়ে ফের জাহাজ চলাচলের বিষয়ে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এই শান্তিচুক্তির খবরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে।
সোমবার সকালের বাণিজ্যে জাপানের প্রধান শেয়ারবাজার সূচক ‘নিক্কেই ২২৫’ ৫ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ‘কসপি’ সূচক এক লাফে ৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া তাইওয়ানের ‘তাইএক্স’ সূচক ২ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার ‘এএসএক্স২০০’ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।
নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া মার্কিন শেয়ারবাজারের ফিউচারসও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে প্রধান সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’ প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তি-প্রধান ‘নাসডাক কম্পোজিট’ ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
এদিকে এই চুক্তির খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর মূল্য ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।
সূত্র: আল-জাজিরা
এএম