হোম > বাণিজ্য > পুঁজিবাজার

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দীর্ঘ আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা।

অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) গত সোমবার এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

তার ওই ঘোষণার দুই দিন পরই হঠাৎ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আজ সকালে পদত্যাগপত্র জমা দেন বিদায়ি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশানার মু. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্বনির্ধারিত চেয়ারম্যানের আমন্ত্রণে বিএসইসির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে চেয়ারম্যান ও কমিশনারদেরও পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে বলে আমন্ত্রিত অথিতিদের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এমবি

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির

সাত দশকেও শেয়ারনির্ভর ডিএসই

সম্পদমূল্যের ভিত্তিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে নতুন কোম্পানি