হোম > বাণিজ্য > কর্পোরেট

উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার

আমার দেশ অনলাইন

শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ‘Partnership for Co-Creation’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি (সিপিএএ)-এর সঙ্গে যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষক এবং এমআইইউর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব এবং সিপিএএ’র ট্রাস্টি মেম্বার ড. কে এম কবিরুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব অ্যান্টওয়ার্পের নন-রেসিডেন্ট রিসার্চার ড. মোহাম্মদ মিজানুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম। আলোচনা সেশন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন মো. মাহবুব আলম।

সেমিনারে বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে “গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লোম্যাসি” শীর্ষক একটি কোর্স পরিচালনাসহ যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রকল্প প্রণয়ন, একাডেমিক সহযোগিতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া আলোচনায় আধুনিক, যুগোপযোগী ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

একই সঙ্গে বক্তারা আধুনিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ, একাডেমিক ও প্রশাসনিক দক্ষতা বিনিময়, গবেষণা এবং জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে অংশীদারিত্বমূলক উদ্যোগ উচ্চশিক্ষা খাতের টেকসই উন্নয়ন ও বৈশ্বিক মানদণ্ড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন।

ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

রাজধানীর সূত্রাপুরে 'ফ্রাই বাকেট'এর নতুন শোরুম চালু

জাইকার খাদ্য প্রক্রিয়াজাতকরণে উদ্যোক্তাদের ১২৫ কোটি টাকা ঋণ

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন ২ জন

মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এনরুট ইন্টারন্যাশনালের চুক্তি

হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন অধ্যাপক কামরুন নাহার হারুনের

বিএমইউতে ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স চালু