হোম > বাণিজ্য > কর্পোরেট

আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও মানসম্মত হজ ও ওমরাহ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

শেখ জসিম উদ্দিন বলেন,“হজ ও ওমরাহ আয়োজন একটি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র সেবা খাত। এই খাতে সেবার মান, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হজ ও ওমরাহ সেবাখাতে দীর্ঘদিন ধরে মানসম্পন্ন ও স্বচ্ছ সেবার ঘাটতি লক্ষ্য করে আমরা এই খাতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছি। আকিজ রিসোর্স যে আস্থা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস তারই প্রতিফলন হবে। আমরা চাই, যারা হজ ও ওমরাহ করতে যাবেন, তারা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন সেবা পান”।

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস-এর হেড অব বিজনেস আবু আম্মার আব্দুল্লা বলেন, এই প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ সেবাখাতের বিদ্যমান ঘাটতিগুলো পূরণে বিশেষভাবে কাজ করবে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত মূল্য আদায় ও অস্বচ্ছ পেমেন্ট সিস্টেমের অবসান, ভুল তথ্য ও প্রতারণামূলক প্রচারণার প্রতিরোধ, আধুনিক প্রযুক্তিনির্ভর বুকিং ও ট্র্যাকিং ব্যবস্থা, অভিজ্ঞ মুয়াল্লিম ও প্রশিক্ষিত গাইডের মাধ্যমে ২৪ ঘণ্টা সহায়তা সেবা প্রদান করা।

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস হজ ও ওমরাহ যাত্রীদের জন্য গ্রুপ ও কাস্টমাইজড প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, মক্কা ও মদিনায় হোটেল রিজার্ভেশন, স্থানীয় পরিবহন, মুয়াল্লিম ও গাইড সহায়তা, রিয়েল-টাইম গ্রাহক সাপোর্ট এবং হজযাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করবে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান সহ আকিজ রিসোর্স লিমিটেডের বিভিন্ন বিজনেস ইউনিটের উধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

সনি-স্মার্ট’র শো-রুম এখন বগুড়ায়

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

জাতিসংঘের প্রিন্সিপালস রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগ দিল সিটি ব্যাংক

সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়

চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দিল ইউনিলিভার

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি বিজ্ঞপ্তি

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি