হোম > বাণিজ্য > কর্পোরেট

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন ২ জন

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম মোটরসাইকেল পেলেন কুমিল্লা নাঙ্গলকোট শাখার গ্রাহক মাঈন উদ্দিন এবং ২০তম মোটর সাইকেল পেলেন ফেনী শাখার সেলফিন গ্রাহক মোঃ জিয়াউল হক।

যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিনের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে মাঈন উদ্দিন এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মমিনুল হকের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে মোঃ জিয়াউল হক এই পুরস্কার পেয়েছেন।

রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশন প্রধান মোঃ দাউদ খান এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মোঃ আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাহে রমাদান উপলক্ষ্যে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এনরুট ইন্টারন্যাশনালের চুক্তি

হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন অধ্যাপক কামরুন নাহার হারুনের

বিএমইউতে ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স চালু

তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল: ভূমি প্রতিমন্ত্রী

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে শীর্ষ ৪০১-৪৭৫ এ গাকৃবি

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বুয়েট

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ দিল নগদ