হোম > বাণিজ্য > কর্পোরেট

শরীয়তপুরে ১৭০তম নড়িয়া শাখা উদ্বোধন করলো যমুনা ব্যাংক

আতিকুর রহমান নগরী

যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে শরিয়তপুরে ১৭০তম "নড়িয়া শাখা" উদ্বোধন করলো যমুনা ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স এবং ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান মো. আব্দুস সোবহান।

অনুষ্ঠানে ব্যাংকের খুলনা জেলার আঞ্চলিক প্রধান, পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরা হয়। ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী নিয়মিতভাবে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

যমুনা ব্যাংক পিএলসি বিশ্বব্যাপী শক্তিশালী রেমিট্যান্স অংশীদারিত্বের মাধ্যমে প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ ও দ্রুততার সঙ্গে তাদের সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিচ্ছেন, যা এই নতুন নড়িয়া শাখার মাধ্যমে আরও সহজ হবে।

নড়িয়া শাখা চালুর ফলে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

সনি-স্মার্ট’র শো-রুম এখন বগুড়ায়

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

জাতিসংঘের প্রিন্সিপালস রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগ দিল সিটি ব্যাংক

সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়

চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দিল ইউনিলিভার

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি বিজ্ঞপ্তি

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি