হোম > বাণিজ্য > কর্পোরেট

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

স্বতন্ত্র ধারার কবি, উত্তর-উপনিবেশী তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

ফয়েজ আলম: ‘তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছাজ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপি। শিল্পসাহিত্য সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন: ঢাকা রিপোর্ট ২৪ ডটকম, বাঙালমেল, সরলরেখা, বায়োগ্রাফি ফাউন্ডেশন, বুকওয়ার্ম সোসাইটি ও কাব্যস্বর সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লেখক-গবেষক আবু সাঈদ তুলু, কবি ও কথাশিল্পী জোহরা পারুল, কবি খলিল মজিদ, জহির হাসান, রাজু আহমেদ মামুন, মামুন খান, ইমরান মাহফুজ, মামুন আজাদ, কবি ও লিটলম্যাগ সম্পাদক রিসি দলাই, শওকত হোসেন, ইকতিজা আহসান প্রমুখ। এ ছাড়া ফয়েজ আলমের সহপাঠী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ওই অনুষ্ঠানে কবি ও চিন্তক ফয়েজ আলমের গুণমুগ্ধ পাঠকসহ প্রায় দেড়শতাধিক সাহিত্যপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্মের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, কবির কবিতা থেকে পাঠ ও আবৃত্তি এবং কবিতার দৃশ্যায়ন প্রর্দশিত হয়। পরে কেক কেটে কবির জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কবি ফয়েজ আলমের সাহিত্যকর্ম, উত্তর-উপনিবেশী চিন্তাধারা, তাত্ত্বিক পরিপ্রেক্ষিত নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। তারা বলেন, এ সময়ের একজন গুরুত্বপূর্ণ চিন্তক হিসেবে ফয়েজ আলম স্বকীয়তা অর্জন করেছেন। প্রায় তিন দশকের লেখালেখির মধ্য দিয়ে তিনি আমাদের জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক ক্ষেত্রে উপনিবেশের অভিজ্ঞতা ও নেতিবাচক প্রভাব বিষয়ে নয়া দৃষ্টিভঙ্গির অবতারণা করেছেন। আর, মননের মুক্তি অর্জনের লক্ষ্যে আমাদের সামগ্রিক চর্চায় নতুন এই বিচারিক দৃষ্টিকোণের প্রায়োগিক সুযোগ ও যথাযথ পরিসরও নির্মাণ করেছেন।

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

সনি-স্মার্ট’র শো-রুম এখন বগুড়ায়

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

জাতিসংঘের প্রিন্সিপালস রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগ দিল সিটি ব্যাংক

সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়

চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দিল ইউনিলিভার

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি বিজ্ঞপ্তি

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি