হোম > বাণিজ্য > অর্থনীতি

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার দিকেই ব্যবসায়ীদের নজর থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৭৫ সেন্ট কমে ৯৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, অপরিশোধিত তেলের আরেকটি অন্যতম প্রধান মানদণ্ড মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮৫ সেন্ট কমে ৯১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।

দুই ধরনের তেলের মূল্যমানেই বড় ধরনের উল্লম্ফন দেখার ঠিক এক দিন পর এই দরপতন ঘটল।

গত সোমবার দাম বাড়লেও চলতি যুদ্ধবিরতি এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আরো একটি ব্যাপকভিত্তিক চুক্তির আশায় মে মাসে তেলের দাম ১৬ শতাংশেরও বেশি কমেছিল।

বাজারসংশ্লিষ্টরা আশা করছিলেন, এই চুক্তির ফলে ইরানের তেল রপ্তানি বাড়বে এবং বিশ্ববাজারে সরবরাহ বাড়বে।

ফিলিপ নোভার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াঙ্কা সাচদেভা বলেন, ‘যদিও বাজারসংশ্লিষ্টরা আশা করেছিলেন সম্ভাব্য চুক্তির ফলে অনিশ্চয়তা কেটে যাবে, তবে আজ সকাল পর্যন্ত তেলের বাজারের ক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি।’

সূত্র: আলজাজিরা

এএম

২০৩০ সালের মধ্যে চার কোটি মানুষকে সর্বজনীন পেনশন স্কিমে আনা হবে

মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ

সরকারি কোম্পানির কর্মীরা আসছেন ‘প্রগতি’ পেনশন স্কিমে

অর্থনৈতিক নীতি ও সূচক সমন্বয়ের উদ্যোগ

এডিপি বাস্তবায়নে দুর্বল স্বাস্থ্য খাতের ব্যয়বহুল দুই প্রকল্প

বাংলাদেশের ঋণমান ইতিবাচক করেছে মুডিস রেটিং

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ

সার বিতরণে অনিয়ম ঠেকাতে মাঠে গোয়েন্দারা

বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

আবারও বাড়ল স্বর্ণের দাম