হোম > বাণিজ্য > অর্থনীতি

ডলারের বিপরীতে ফের ৯৬.৮৪ রুপিতে নামল ভারতীয় মুদ্রা

বাণিজ্য ডেস্ক

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান কমে বুধবার ৯৬ দশমিক ৮৪ রুপিতে নেমে এসেছে। এটি গত মে মাসে রেকর্ড করা সর্বনিম্ন ৯৬ দশমিক ৯৬ রুপির কাছাকাছি।

তেলের উচ্চমূল্য, মার্কিন ট্রেজারি বন্ডের আয় বৃদ্ধি এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ প্রত্যাহারের কারণে ভারতীয় মুদ্রার ওপর চাপ তৈরি হয়েছে। রুপির দরপতন ঠেকাতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) স্পট মার্কেটে নিয়মিত ডলার বিক্রি করছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার সরকারের নীতিনির্ধারণী বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। রুপির দরপতন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বল্পমেয়াদে আর্থিক বাজার অযৌক্তিক আচরণ করতে পারে। বেশ কিছু সূচক ইঙ্গিত দিচ্ছে, রুপির মান তার প্রকৃত মূল্যের চেয়ে কম রয়েছে।

তবে দীর্ঘমেয়াদে গেলে রুপির প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

মালহোত্রা বলেন, রুপির স্থিতিশীলতা, সঠিক মূল্যায়ন এবং সুশৃঙ্খল ওঠানামা নিশ্চিত করবে আরবিআই।

দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিল সরকার

২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ

পিকেএসএফ পাচ্ছে ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ

১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে উঠছে আজ

দেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে: বিশ্বব্যাংক

ভূমি জটিলতায় থমকে আছে দুই গ্যাস কূপের অনুসন্ধান

নতুন ঋণ পর্যালোচনায় আসছে আইএমএফ

ক্ষুদ্রঋণ গ্রাহক কল্যাণ তহবিল যথেচ্ছ ব্যবহার রোধে আসছে বিধিনিষেধ

উদ্যোক্তা তৈরিতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ