হোম > বাণিজ্য > অর্থনীতি

ই-ভ্যাট রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার

ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেমের সেবা কিছুটা ধীরগতির হওয়ায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ই-ভ্যাট সিস্টেমে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে।

হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত

ভারত সফরে না এবং সাউথব্লকের অস্বস্তি

আগামী দিনের নেতৃত্ব তৈরিতে রাজনীতি প্রশিক্ষণ

পিংক বাস কোনো সমাধান নয়

সেনাবাহিনী রাষ্ট্রের শক্তি, প্রশাসনের বিকল্প নয়

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুট, আতঙ্কে কৃষক

চারজন হত্যাকাণ্ডের ক্লু বের করতে না পারা সরকারের চরম ব্যর্থতা

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

কেন স্পিকারের কাছে শেল্টার চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী