হোম > বাণিজ্য > অর্থনীতি

২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২২১ কোটি টাকা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৭ কোটি ৭১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩০ হাজার ২২১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৪ লাখ ৬০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে জানুয়ারির প্রথম ২৪ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৮ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া জনতা ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৫৩ লাখ ডলার ও ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ৫০ হাজার এসেছে।

আলোচিত ওই ২৪ দিনে দেশি-বিদেশি সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে চারটি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো— রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

পেঁয়াজ উৎপাদন হোঁচট খাওয়ার শঙ্কা

বন্ড সুবিধার আড়ালে ২৭০ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ফের কমল স্বর্ণের দাম

আর্থিক সেবার বাইরে ৩৫ শতাংশ মানুষ

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

ভোক্তা কিনছেন চড়া দামে, লোকসানে প্রান্তিক খামারিরা

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের সিআরসিসি, সমঝোতা স্মারক সই

আমদানির ডলারের দর বেড়ে ১২৫ টাকা