হোম > বাণিজ্য > অর্থনীতি

১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ডলার

আমার দেশ অনলাইন

চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এতে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার।

মঙ্গলবার তিনি এ তথ্য প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

শেয়ারবাজারসহ আর্থিক খাত শক্তিশালী করতে কাজ চলছে

বাজার নিয়ন্ত্রণে ৫ কোটি ব্যারেল তেল ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভিসা বন্ডের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

বিজিএমইএ এবং ওপেন সাপ্লাই হাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

টিসিবির কার্যক্রম প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

ইরানের যুদ্ধের প্রভাবে টালমাটাল এশিয়ার অর্থনীতি

বিশ্ববাজারে আবার বেড়েছে তেলের দাম

অর্থনীতির গণতন্ত্রায়ণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

রপ্তানি সক্ষমতা সূচকে ভারত ও ভিয়েতনামের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

শ্রমিক অসন্তোষে ফায়দা লুটতে সক্রিয় স্বার্থান্বেষী মহল