হোম > বাণিজ্য > অর্থনীতি

১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক

আমার দেশ অনলাইন

সারা দেশে আগামী ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর কোড’ ব্যবহার করা বাধ্যতামূলকভাবে কার্যকর করা হবে। বৃহস্পতিবার ‘বাংলা কিউআর লেনদেনবিষয়ক ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ড. হাবিবুর রহমান বলেন, নগদ লেনদেন কমিয়ে ‘ক্যাশলেস’ সমাজ গড়ে তুলতেই বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা কোনো ধরনের খুচরা অর্থ বা অতিরিক্ত অর্থ পরিশোধের ঝামেলা ছাড়াই নির্ধারিত মূল্য পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে লেনদেন হবে আরও সহজ, নিরাপদ ও সুরক্ষিত।

তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে সব লেনদেন নথিভুক্ত হওয়ায় অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম কমবে। এতে দেশের জিডিপির আকার বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি যত বেশি মানুষ ডিজিটাল আর্থিক ব্যবস্থার আওতায় আসবে, দেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডেপুটি গভর্নর ব্যাংক ও সংশ্লিষ্ট অপারেটরদের নিজস্ব অ্যাপসে বাংলা কিউআর সুবিধা সংযুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা গ্রহণ করতে পারবেন।

আরএ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা হয়নি

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ